× Banner
সর্বশেষ
গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

রংপুরে ১৪১ জন গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে বিশেষ অভিযান চালিয়ে  বিএনপি, জামায়াত-শিবির কর্মীসহ মোট ১৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত রংপুর জেলার বিভিন্ন থানায়   বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ কন্ট্রোল রুম অপারেটর এস আই মাজেদ  জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৪১জন জামায়াত-শিবিরের ও ১৫ জন বিএনপির নেতাকর্মী রয়েছে। এদিকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে আরো ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের  বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা, ছিনতাই, জুয়া, হত্যা মামলা, চাঁদাবাজিসহ জিআর ও সিআর মামলা রয়েছে।

পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। তবে, জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..