× Banner
সর্বশেষ
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী

রংপুরে রাসায়নিক সার ব্যবহার বাড়ছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে কৃষি জমিতে রাসায়নিক সার ব্যবহারে ঝুকঁছে কৃষকরা। গত ১০ বছরে কৃষকদের মাঝে রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে প্রায় চার গুণ। আর এ কারণে প্রতিনিয়ত মাটি উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্র মতে, গত চার বছরে শুধু রংপুর অঞ্চলেই ব্যবহার করা হয়েছে সাড়ে তিন লাখ মেট্রিক টন ইউরিয়া সার। কৃষিবিদদের মতে কৃষকদের অজ্ঞতা, বিভিন্ন ফসল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়হীনতার কারণেই প্রতিনিয়ত বাড়ছে রাসায়নিক সারের ব্যবহার। ফলে কমছে ফসলি জমির উর্বর শক্তি ও গুণগত মান। যার প্রভাব পড়ছে মাটি, উৎপাদিত ফসল এবং জীব বৈচিত্র্যের উপর। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, মাটির গুনাগুণ ঠিক রাখতে এবং কৃষকদের সচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্লক সুপারভাইজার। সদরের তপোধন গ্রামের কৃষক মোজাম্মেল হক ৩০ বছর ধরে কৃষি কাজ করে আসছেন। তিনি ফসল উৎপাদনে নির্ভরশীলতা এখন রাসায়নিক সারের উপর। তার মতো আরো অসংখ্য কৃষক একইভাবে কৃষিকাজে ব্যবহার করছেন রাসায়নিক সার।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৪-০৫ অর্থবছরে দেশে রাসায়নিক সার ব্যবহারের পরিমাণ ছিল ৩৭ লাখ ৫৪ হাজার মেট্রিক টন। ২০১১-১২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৪০ লাখ ৪৯ হাজার মেট্রিক টনে। আর ২০১৩-১৪ অর্থবছরে তার পরিমাণ ছিল ৪৯ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ২০১৩-১৪ অর্থবছরে রংপুর অঞ্চলে রাসায়নিক সারের চাহিদা ছিল ১ লাখ ২৮ হাজার ৭০০ মেট্রিক টন, ২০১৪-১৫ অর্থবছরে ছিল ১ লাখ ৩৫ হাজার ১শ মেট্রিক টন আর ২০১৫-১৬ অর্থবছরে গিয়ে দাঁড়ায় ১ লাখ ৪৬ হাজার মেট্রিক টনে। শুধু তিন বছরে জমিতে ইউরিয়া সার ব্যবহার করা হয়েছে প্রায় আড়াই লাখ মেট্রিক টন। কৃষি গবেষক রোকনুজ্জামান জানান, বর্তমানে রংপুর অঞ্চলের অধিকাংশ কৃষি জমির উর্বরতা স্বাভাবিকের থেকে অনেক কম। চাষযোগ্য প্রায় সব জমিতেই পরিমিত পরিমাণে নেই জৈব পদার্থ, নাইট্রোজেন, জিংক, সালফার, বোরন এবং পটাসিয়াম। অন্যদিকে উচ্চ থেকে অতি উচ্চমাত্রায় রয়েছে ফসফরাস। যা উদ্ভিদের জন্য মারাত্মক ক্ষতিকর। আদর্শ মাটিতে জৈব পদার্থের পরিমিত মাত্রা ৫ শতাংশ। বেশিরভাগ জমিতে রয়েছে ১-১ দশমিক ৭ শতাংশ, অল্প কিছু জমিতে রয়েছে ১ দশমিক ৭-৩ দশমিক ৪ শতাংশ। আর নাইট্রোজেনের পরিমিত মাত্রা ০ দশমিক ২৭১ থেকে ০ দশমিক ৩৬ শতাংশ। তবে এখানকার জমিতে রয়েছে ০ দশমিক ০৯, অতি নিম্ন মাত্রায়। জিংকের পরিমিত মাত্রা রয়েছে ১ দশমিক ৩৫১-১ দশমিক ৮ মাইক্রো পার গ্রাম মাটিতে। কিছু মাটিতে রয়েছে ০ দশমিক ৪৫১ থেকে ০ দশমিক ৯ মাইক্রো পার গ্রাম মাটি। আর কিছু মাটিতে ০ দশমিক ০৯১ থেকে ১ দশমিক ৩৫ মাইক্রো পার গ্রাম। সালফারের পরিমিত মাত্রা ২২ দশমিক ৫১ থেকে ৩০ মাইক্রো পার গ্রাম মাটিতে। যা রয়েছে নিম্ন মাত্রায়। মাটির উর্বরা শক্তি হারানোর কারণ হিসেবে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের পাশাপাশি জমির অপরিকল্পিত বহুমুখী ব্যবহার এবং কৃষকদের সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়হীনতাকে দায়ী করছেন কৃষি বিশেষজ্ঞরা। তবে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, মাটির গুণাগুণ ঠিক রাখতে এবং কৃষকদের সচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আফতাব হোসেন জানান, জমির উর্বরা শক্তি ধরে রাখতে সমন্বিত পরিকল্পনার পাশাপাশি জৈব সার ব্যবহার বাড়ানো, জমি চাষে রোটেশন ও মিশ্র চাষ পদ্ধতি অনুসরণ এবং কৃষি উপকরণ ব্যবহারে কৃষকদের সচেতনতা বাড়ানোর বিষয়ে কাজ করছে সংশ্লিষ্ট অধিদপ্তর।


এ ক্যটাগরির আরো খবর..