× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৬

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :  রংপুরে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের ৫ নেতা-কর্মীসহ মোট ৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায়   বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারদের পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

পুলিশের কন্ট্রোল রুম ইনচার্জ মো. সেলিম জানান, রংপুর কোতয়ালী থানা পুলিশ জামায়াত- শিবিরের দুই জন, মিঠাপুকুর থানায় জামায়াত-শিবিরের দুই জন এবং পীরগাছা থানা জামায়াতের একজন কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া এসব  জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার ও গাড়ি ভাংচুরের অভিযোগে রয়েছে। এদিকে, জেলা পুলিশের অভিযান চলাকালীন বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে বিভিন্ন স্থান থেকে আরও ৭১ জনকে গ্রেফতার গ্রেফতার করা হয়।

এছাড়াও  মিঠাপুকুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর ইউনিয়নের শাল্টি গ্রামে অভিযান চালিয়ে ২শ’ বোতল ফেনসিডিল, ৪ লিটার ওয়াশ ও ২শ’ লিটার চোলাই মদ উদ্ধার করেন। এ ঘটনায় দুই জন মহিলাকে গ্রেফতার করেন বলে মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..