× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

রংপুরে বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ৫৫

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ জন নেতা-কর্মীসহ মোট ৫৫ জনকে গ্রেফতার করা করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. ফরহাদ জানান, কোতয়ালী ধানা থেকে বিএনপি’র ৩জন, পীরগাছায় বিএনপির ৩ জন ও জামায়তের একজন, মিঠাপুকুরে জামায়তের ৪ জন, পীরগঞ্জে জামায়তের একজন ও কাউনিয়ায় জামায়তের একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

এদিকে, পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলায় আরও ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও সেবন, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..