× Banner
সর্বশেষ
পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু

রংপুরে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক সমাবেশ

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিভুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বেসরকারি কলেজে অনার্স- মাস্টার্স শিক্ষক পরিষদ। শুক্রবার দুপুরে রংপুর প্রেস ক্লাবের চত্ত্বরে  মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি সকল বিধি-বিধান মেনে শিক্ষক নিয়োগ দেয়া হলেও তাদের এমপিওভুক্ত করা হচ্ছে না। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর আবেদন করলেও তিনি চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রনালয়কে নির্দেশ দেন। এছাড়াও চলতি বছরের ৫ অক্টোবর ৯ম সংসদের সুপারিশ ও ১০ম জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকের আলোচ্যসূচি যা ১২তম বৈঠকে পাস হয়। বৈঠকে ৯নং এজেন্ডার ঘ অনুচ্ছেদে অনুযায়ী দীর্ঘদিন ধরে পরিচালিত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স পর্যায়ে নিয়োগকৃত শিক্ষকদের বাধ্যতামূলকভাবে এমপিওভুক্তির ব্যবস্থা করতে বলা হয়েছে।

বক্তারা বলেন, সারাদেশে ৩৯২টি কলেজে অনার্স ও মাস্টার্সে অধ্যয়নরত ১ লাখ ৩৮ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। তাদের শিক্ষার মান ও শিক্ষকদের মানবেতর জীবন থেকে রক্ষার দাবিতে দ্রুত এমপিও ভুক্তির দাবি জানান তারা।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রংপুর জিলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী ফরুক। সমাবেশে বক্তব্য রাখেন- জাবের ইবনে হুদা, আনিসুর রহমান, হবিবর রহমান, আলী আহমেদ খন্দকার, কৌশিক ভট্টচার্য, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..