× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রংপুরের বদরগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ জয়ী

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
পৌরসভায় আওয়ামীলীগ জয়ী

দিপক রায়, রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহাসানুল হক চৌধুরী ওরফে টুটুল চৌধুরী বিপুল ভোটে জয় লাভ করেছেন। তিনি রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ওরফে ডিউক চৌধুরীর চাচাতো ভাই।

সোমবার রাত ৮টায় রংপুর জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন বদরগঞ্জ পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, বদরগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে মোট ভোটার ১৯ হাজার ৭৮২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭২২ জন ও নারী ভোটার ১০ হাজার ৬০জন। এখানে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী আহাসানুল হক চৌধুরী টুটুল ৯৭৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বদরগঞ্জ মহিলা কলেজের সহকারি অধ্যাপক আজিজুল হক পেয়েছেন ৪৪৭৮ ভোট।

ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী ফিরোজ শাহ পেয়েছেন ২৯৮ ভোট এবং হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের সাদ্দাম হোসেন পেয়েছেন ৩০২ ভোট। চার জন মেয়র প্রার্থী ছাড়াও বদরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৩ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

উল্লেখ্য, বদরগঞ্জ পৌরসভা হওয়ার পর এবারই প্রথম মেয়র পদে নতুন মুখ পেল পৌরবাসী। এর আগে বদরগঞ্জে পৌরসভা হওয়ার পর দীর্ঘ ২২ বছর মেয়র পদ ধরে রেখেছিলেন বদরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি উত্তম কুমার সাহা।

১৯৯৯ সালে বদরগঞ্জে পৌরসভা হওয়ার পর প্রথমে প্রশাসক হিসেবে পৌর আওয়ামীলীগ সভাপতি উত্তম কুমার সাহাকে নিয়োগদেওয়া হয়। এরপর টানা চারবার জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি মেয়র নির্বাচিত হন। এবার শারীরিক সমস্যার কারণে উত্তম কুমার সাহা প্রার্থী হতে অপারগতা জানালে আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ টুটুল চৌধুরীকে মনোনীত করেন।


এ ক্যটাগরির আরো খবর..