× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

যৌন হয়রানির অভিযোগে স্বাস্থ্য সহকারীর জেল

admin
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে দোকানে আটকে রেখে যৌন হয়রানির চেষ্টা করা করার অভিযোগে মো. এনামুল কবির নামের এক স্বাস্থ্য সহকারীকে রোববার জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার সময় বরগুনা সদরের চরকলোনী এলাকার সদর রোডে বরগুনা রেস্টহাউজ কমপ্লেক্সের নিচতলায় ‘ক্লাসিক কমপিউটার’ নামে একটি বন্ধ দোকানের ভেতর থেকে চিৎকারের শব্দ পাওয়া যায়। ভেতর থেকে নারী কণ্ঠ শুনতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের স্বাস্থ্য সহকারী এনামুল কবির। দীর্ঘদিন ধরে তিনি চরকলোনী এলাকার সদর রোডে বরগুনা রেস্ট হাউজ কমপ্লেক্সের একটি কমপিউটারের দোকান চালিয়ে আসছিলেন। কমপিউটার শেখার সার্টিফিকেট দেয়ার কথা বলে এনামুল কবীর পাথরঘাটা উপজেলার পদ্ম গ্রামের ওই শিক্ষার্থীকে তার দোকানে আসতে বলেন।

এ বিষয়ে বরগুনা থানার ওসি মো. রিয়াজ হোসেন নয়াদিগন্তকে জানান, অভিযুক্ত এনামুল কবীরকে রাতেই আটক করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..