× Banner
সর্বশেষ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি

যেসব তারকারা ২০১৬-তে বিয়ের পিঁড়িতে বসতে পারেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: বছর জুড়েই চলেছে বলিউডের বেশ কয়েকজন তারকার বিয়ের গুঞ্জন। ধারণা করা হচ্ছে আসছে বছর বিয়ের পিঁড়িতে বসবেন তারা। বলিউডের এমন কয়েকজন তারকাকে নিয়েই আমাদের আজকের রচনা।

রণবীর কাপুরক্যাটরিনা কাইফ : এ জুটি বিয়ের গুঞ্জনের কারণে বছর জুড়েই ছিলেন খবরের শিরোনামে। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে বিস্তারিত কিছুই বলেননি রণবীর এবং ক্যাটরিনা কেউই। তবে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে রণবীর কাপুর বলেছেন, ‘এই বছর আমরা খুবই ব্যস্ত, তাই বিয়ের জন্য সময় পাচ্ছি না। তবে আগামী বছরের শেষের দিকে আমরা বিয়ের পরিকল্পনা করেছি। আমরা দুজনেই বিষয়টিতে একমত।’ সুতরাং আগামী বছর এ জুটির বিয়ের পিঁড়িতে বসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

আনুশকা শর্মা এবং বিরাট কোহলি : সম্পর্কের বিষয়টিতে এ জুটির তেমন কোনো গোপনীয়তা নেই। প্রায়ই বিরাটের জন্য ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন আনুশকা। কিন্তু যখনই বিয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় তা খুব সুন্দরভাবেই এড়িয়ে যান দুজনেই। তবে বলি পাড়ার বাতাসে ভাসছে তাদের বিয়ের গুঞ্জন। যদিও বিষয়টি সত্য নয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন আনুশকা। তবে এক প্রতিবেদনে জানা গেছে, নিজেদের জন্য নতুন বাড়ি খুঁজছেন এ জুটি। হয়তো খুব শিগগিরই ঘর বাঁধতে চলেছেন দুজন।

হেজেল কেচ এবং যুবরাজ সিং : ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে বেশ কয়েকজনেরই প্রেমের গুঞ্জন শোনা গেছে। সম্প্রতি মডেল-অভিনেত্রী হেজেল কেচের সঙ্গে প্রেমের গুঞ্জনে কয়েকবার খবরের শিরোনামে এসেছেন যুবরাজ। শোনা গেছে হারবাজন-গীতার বিয়েতে একসঙ্গে হাজির হয়েছিলেন দুজন। এদিকে এক প্রতিবেদনে জানা গেছে নভেম্বরে বিয়ের বাগদান সেরেছেন এ জুটি। আর তাদের বিয়ে হবে আগামী বছর। তবে এসব গুঞ্জনকে গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন এ ক্রিকেটার। মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিয়ের গুঞ্জন নিয়ে তিনি লিখেছেন, ‘প্রিয় মিডিয়া এখন আমার বিয়ের দিনক্ষণ এবং ভেন্যুও আপনারা জানিয়ে দিন যেন সময়মতো আমি বিয়ের ভেন্যুতে পৌঁছাতে পারি।’

রণবীর সিংদীপিকা পাড়ুকোন : রিয়েল লাইফ কিংবা রিল লাইফ সব জায়গাতেই সমান জনপ্রিয় রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন জুটি। এ জুটির প্রেমের গুঞ্জন অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। যদিও নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে মুখে রীতিমতো কুলুপ এটে আছেন দুজনেই। তবে গুঞ্জন শোনা গেছে দীপিকার বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন রণবীর সিং। এমনকি দীপিকা, দীপিকার মা এবং বোনকে নিয়ে শপিংয়ে পর্যন্ত গিয়েছেন এ অভিনেতা। সুতরাং ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে দেখা যেতেই পারে এ জুটিকে।

 অসিনরাহুল শর্মা : মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে বলিউড অভিনেত্রী অসিনের প্রেমের বিষয়টি সবার জানা। যে কোনো সময় বিয়ের পিঁড়িতে দেখা যেতে পারে তাদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে অসিন জানিয়েছিলেন, চলতি বছরের শেষে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। কিন্তু এখনও বিয়ের দিন ধার্য হয়নি তাদের। সেদিক থেকে বলা যায়, এ বছর সম্ভব না হলে আগামী বছর ঠিকই বিয়ের পিঁড়িতে বসছেন তারা।

রাহুল দেবমুগ্ধা গোডসে : এ জুটি সম্প্রতি তাদের দুজনের একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন। এদিকে এক সাক্ষাৎকারে মডেল-অভিনেত্রী মুগ্ধা জানিয়েছেন, রাহুলের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বের চেয়ে একটু বেশি। এ দুজন হয়তো তাদের প্রেমের ব্যাপারটি খোলাখুলিই রাখতে চাচ্ছেন সবার কাছে। দেখা যাক, আগামী বছরেই মধ্যেই হয়তো আসতে পারে তাদের বিয়ের ঘোষণা।


এ ক্যটাগরির আরো খবর..