× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

যেসব কারনে রোজা মাকরূহ হতে পারে

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজানে সারা বিশ্বের মুসলমানরাই রোজার মাধ্যমে সংযম পালনের চেষ্টা করে থাকেন। এ মাসে রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ। তবে সেহরি খেয়ে শুধু রোজা রাখলেই হয় না, রোজা পালনের সময় বেশকিছু বিষয়ে সতর্ক হওয়াও জরুরি। নাহলে রোজা মাকরূহ হয়ে যেতে পারে।  মাকরূহ যে কাজ করা জায়েজ কিন্তু না করা উত্তম। মাকরূহ কাজ করলে শাস্তি পেতে হবে না, কিন্তু এ ধরনের কাজ এড়িয়ে যেতে বলেছে ইসলাম।

যে সকল কারণে রোজা মাকরূহ হয়ে যায়, তা তুলে ধরা হলো-

স্বাদ নেয়া

বিনা প্রয়োজনে কোনও বস্তুর স্বাদ গ্রহণ করলে বা চিবালে রোজা মাকরূহ হবে। তবে মহিলারা তরকারির লবণ বা ঝাল ইত্যাদি জিহ্বা দিয়ে চেখে দেখতে পারবে। তরকারির স্বাদ চেখে দেখে তা ফেলে দিতে হবে।

থুতু গিলে ফেলা

ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমা করে তা গিলে ফেললে রোজা মাকরূহ হয়ে যাবে।

স্ত্রীকে চুম্বন

রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন বা আলিঙ্গন করলে বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকলে এ অবস্থায় স্ত্রীকে চুম্বন করলে বা জড়িয়ে ধরলে রোজা মাকরূহ হবে।

ঝগড়া করা

রোজা অবস্থায় ঝগড়া-ঝাটি করে গাল মন্দ করলে রোজা মাকরূহ হবে। এমনকি রোজা রেখে জীব-জন্তুর সঙ্গে কষ্টদায়ক আচরণ করলেও রোজা মাকরূহ হবে।

অশ্লীলতা অবলম্বন

রোজা রেখে অশ্লীল সিনেমাসহ অশালীন ছবি দেখা বা যৌন উত্তেজক লেখা পড়া বা কাজ করলে রোজা মাকরূহ হয়ে যাবে।

অস্থিরতা প্রদর্শন

রোজা রেখে হা-হুতাশ করা; ক্রমাগতভাবে অস্থিরতা প্রকাশ করতে থাকলে রোজা মাকরূহ হবে।

অপবিত্র থাকলে

গোসল ফরজ অবস্থায় রোজা রেখে সকাল পর্যন্ত অপবিত্র তথা নাপাক থাকলে রোজা মাকরূহ হয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..