× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

যেটিতে অতিরিক্ত আসক্ত হলে, পুরুষরা বাবা হতে বাধা পাবেন!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

লাইফস্টাইল ডেস্কঃ অতিরিক্ত টিভি দেখেন? তাহলে এখন থেকেই সতর্ক হওয়া দরকার। সাম্প্রতিক গবেষণা পুরুষদের জন্য শোনাচ্ছে এক সতর্কবাণী। আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজিতে প্রকাশিত এক গবেষণা বলছে, অতিরিক্ত টিভি দেখলে পুরুষদের মধ্যে দেখা দিতে পারে বন্ধ্যাত্ব।

প্রশ্ন হল- টিভি দেখা কীভাবে পুরুষদের মধ্যে বন্ধ্যাত্ব ডেকে আনতে পারে?

গবেষণা বলছে, কোনও পুরুষ যদি দিনে ৫ ঘণ্টার বেশি টিভি দেখেন, তবে তাঁর স্পার্ম কাউন্ট কমতে থাকে। কারণ, মাত্রাতিরিক্ত টিভি দেখায় শরীরের মধ্যে একটা আলসেমি ভাব আসে। একইসঙ্গে অনেকেরই টিভি দেখতে দেখতে হাই-ক্যালোরি জাঙ্ক ফুড খাওয়ার নেশা থাকে।

এই দুইয়ের ক্ষতিকর প্রভাব পড়ে স্পার্ম কাউন্টে। সমীক্ষায় দেখা গেছে, যারা দিনে ৫ ঘণ্টার বেশি টিভিতে আসক্ত, তাঁদের স্পার্ম কাউন্ট অন্যদের থেকে প্রায় ৩৮ শতাংশ কম।

পাশাপাশি গবেষণায় আরও বলা হয়েছে, কাজ, খেলাধুলো, যোগব্যায়াম প্রভৃতি সবকিছু মিলিয়ে যেসব পুরুষ দিনে ১৫ ঘণ্টা শারীরিকভাবে সক্রিয়, তাঁদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট শারীরিকভাবে নিষ্ক্রিয়দের থেকে তিন-চতুর্থাংশ বেশি হয়। তবে অত্যধিক শারীরিক পরিশ্রমও আবার শরীরের পক্ষে খারাপ। কারণ, অত্যধিক শারীরিক পরিশ্রমেও শুক্রাণু কোষের মৃত্যু ঘটে। তথ্যঃ জি নিউজ ইন্ডিয়া


এ ক্যটাগরির আরো খবর..