× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

কুড়িগ্রামে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২০
যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুলবুল ইসলাম, কু‌ড়িগ্রাম সদর প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নে সাদ্দাম হোসেন (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

বুধবার (২০ মে) দুপুরে ভোগডাঙা ইউনিয়নের হাজিরহাট গ্রামের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাদ্দাম হাজিরহাট গ্রামের আবুল হোসেনের ছেলে।
ভোগডাঙা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান জানান, রাতে বাবা-মায়ের সঙ্গে সেহেরি খেয়ে ঘুমি‌য়ে পরে সাদ্দাম। বুধবার সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করায় তিনি না উঠলে ঘরের দরজা ভেঙে দেখেন তার মরদেহ রশিতে ঝুলছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিল।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ছয় মাস আগে পারিবারিক ভাবে সাদ্দামের বিয়ে হয়। দুই মাস পর তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এ কারণেই মান‌সিক ভা‌বে বিপর্যস্ত থাকায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন ব‌লে প্রাথ‌মিকভাবে ধারণা করা হ‌চ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..