× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম-ওলামাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, শারীরিক প্রতিবন্ধী শিশু এবং আলেম-ওলামাদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী অতিথিদের জন্য সাজানো বিভিন্ন টেবিলে যান, তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

দেশের বিভিন্ন মসজিদ-মাদ্রাসার বিশিষ্ট আলেম-উলামারা আজ বৃহস্পতিবারের এ ইফতার মাহফিলে যোগ দেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, ১৫ আগস্ট অন্যান্য শাহাদাতবরণকারী, মুক্তিযুদ্ধে শহীদ ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..