বঙ্গবন্ধু ট্যুর-ডি-সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু আগামীকাল

বঙ্গবন্ধু ট্যুর-ডি-সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু আগামীকাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৮-৩০ ডিসেম্বর রাঙামাটির সাজেক থেকে বান্দরবানের থানচি পর্যন্ত ‘বঙ্গবন্ধু ট্যুর-ডি-সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা-২০২০’ অনুষ্ঠিত হবে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মু্দ আগামীকাল সকাল ৮ টায় সাজেকে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য দীপংকর তালুকদার, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাসন্তী চাকমা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: সফিকুল আহম্মদ।

পাহাড়ে নতুন মাত্রা সংযোজন, পার্বত্য  অঞ্চলে অ্যাডভেনচার ক্রীড়া পর্যটনকে অগ্রসর করা, স্থানীয় জনগোষ্ঠীকে মাউন্টেইন বাই-সাইকেলের সাথে পরিচিত করা, আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা, নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সক্ষমতা বৃদ্ধি করা এই প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য।

প্রতিযোগীরা সাজেক থেকে বান্দরবানের থানচি পর্যন্ত প্রায় ৩০০ কি.মি. দূরত্ব অতিক্রম করবে। ১ম দিন ২৮ ডিসেম্বর সাজেক থেকে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়াম, ২য় দিন রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়াম থেকে বান্দরবান স্টেডিয়াম, ৩য় দিন বান্দরবান স্টেডিয়াম থেকে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে প্রতিযোগিতা শেষ হবে।

প্রতিযোগিতায় ১০০ জন অংশগ্রহণ করবেন। স্থানীয় পর্যায়ে ৪৫ জন, জাতীয় ও বিদেশি পর্যায়ের ৫৫ জন। প্রতিযোগিতার চ্যাম্পিয়ান পাবেন ৩ লক্ষ টাকা, প্রথম রানারআপ ২ লক্ষ টাকা ও দ্বিতীয় রানার আপ ১ লক্ষ টাকা পাবেন এবং বিশেষ পুরস্কার থাকছে ১ লক্ষ টাকা।

৩০ ডিসেম্বর থানচিতে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।