× Banner
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার – প্রাণিসম্পদ মন্ত্রী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা উপজেলা-জেলা হাসপাতালকে আরও সক্ষম করা হচ্ছে: প্রধানমন্ত্রী টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মৃত বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় ৯.৩ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বুধবার ঘূর্ণিঝড়ের আঘাতে এই ঘটনা ঘটে। এদের মধ্যে ইন্ডিয়ানা ও মিসিসিপিতে তিনজন, আরকানসাসে একজন ও টেনিসিতে দুজনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, বুধবার ঘূর্ণিঝড়ের আঘাতে আরকানসাসে গাছ উপড়ে পাশের একটি বাড়ির ওপর পড়ে যায়। এতে ১৮ বছরের এক নারীর মৃত্যু হয়। এ সময় ওই বাড়িতে আটকা পড়ে এক বছর বয়সি এক শিশু। উদ্ধারকর্মীরা শিশুটিকে উদ্ধার করেছে। মিসিসিপির বেন্টন কাউন্টিতে ঘূর্ণিঝড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো দুজন নিখোঁজ রয়েছে। এ ছাড়া রাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের পরিস্থিতি জানতে বাড়ি বাড়ি খোঁজ নিচ্ছে উদ্ধারকর্মীরা। মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

এদিকে টেনিসির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার রাতে প্রচণ্ড ঝড়ে দুজনের মৃত্যু হয়েছে। পেরি কাউন্টিতে নিহতদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। তবে এর বাইরে কেউ আহত হয়েছে কি না, সে ব্যাপারে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..