× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৈঠক

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ আজ সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারের সাথে বৈঠক করেন বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর একং যুক্তরাষ্ট্র অ্যাম্বেসির মিশেল অ্যাভেলম্যান, মাইকেল ফ্রিডম্যান এবং জার্সিস সিধুয়া এসময় বৈঠকে অংশ নেন।

বৈঠকে উভয় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে করণীয় বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। দেশের যক্ষ্মা রোগ নিরাময়ে করণীয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা মান বৃদ্ধি করার উপায়, জরুরি চিকিৎসা সরঞ্জমাদির রক্ষণাবেক্ষণ কৌশলাদি, উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনা, ঢাকার বড় হাসপাতালগুলোতে স্বান্ধ্যকালীন স্বাস্থ্য সেবা, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের উন্নত সেবা প্রদান প্রসঙ্গে প্রতিনিধিগণ উভয় দেশের পক্ষে কথা বলেন।

স্বাস্থ্যখাতের উন্নয়নে উভয় দেশের যৌথ উদ্যোগে বেশ কিছু নতুন পদক্ষেপ নেয়া হবে এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে পরবর্তীতে আবারো আলোচনায় বসবেন বলে স্বাস্থ্যমন্ত্রী ব্যক্ত করেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসময় বলেন, “দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করা যায় না। আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতকে সোনালী যুগে নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সহায়তা আরো বেশি প্রয়োজন। উভয় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরো কি কি পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে ফলপ্রসু প্রাথমিক আলোচনা হয়েছে। আশা করা যায় খুব দ্রুতই স্বাস্থ্যখাতের অগ্রগতি মানুষের দৃষ্টিগোচর হবে।


এ ক্যটাগরির আরো খবর..