× Banner
সর্বশেষ
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যা করবেন না কিডনি ভালো রাখতে চাইলে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: কিডনির রোগগুলো বেশির ভাগ সময়েই জটিল হয়। কিছু বিষয় রয়েছে, যেগুলো কিডনির ক্ষতি করে। কিডনিকে সুরক্ষিত রাখতে চাইলে এগুলো এড়িয়ে যাওয়া প্রয়োজন। স্বাস্থ্যবিষয়ক ভারতীয় ওয়েবসাইট হেলদি ফুড টিম প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

. পানি কম খাবেন না

পানি কম পান করলে কিডনির কার্যক্ষমতা কমে যায়। কিডনির প্রধান কাজ হলো শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো ছেঁকে বের করে দেওয়া। আর ইলেকট্রোলাইটের উৎপাদন নিয়ন্ত্রণ করা। কিডনির কাজ ঠিকঠাকমতো করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। দৈনিক অন্তত ১০ থেকে ১২ গ্লাস পানি পান করুন। তবে যাঁদের আগে থেকেই কিডনির সমস্যা রয়েছে, তাঁরা পানি পান করুন চিকিৎসকের পরামর্শ নিয়ে।

. বেশি কফি পান নয়

অতিরিক্ত কফি পান কিডনির ক্ষতি করে। এটি রক্তচাপ বাড়ায় এবং কিডনির কার্যক্রমকে ব্যাহত করে।

. বেশি লবণ খাওয়া নয়

বেশি লবণ খাওয়া কিডনির জন্য ভালো নয়। বেশি লবণ খেলে কিডনির ওপর চাপ পড়ে এবং এর কাজ করা কঠিন হয়ে পড়ে।

. মদ্যপান নয়

অতিরিক্ত মদ্যপান কিডনির জন্য খুবই খারাপ। এটি কিডনি অকার্যকর করে দিতে পারে। তাই মদ্যপান থেকে বিরত থাকুন।

. কম ঘুম নয়

কম ঘুম কেবল কিডনির জন্য ক্ষতিকর নয়, সব অঙ্গপ্রত্যঙ্গের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক লোকের অন্তত ছয় থেকে আট ঘণ্টা ঘুমানো প্রয়োজন। ঘুমালে দেহের কোষগুলো সজীব হয় এবং শক্তি পায়।


এ ক্যটাগরির আরো খবর..