যানজটে ক্ষুব্ধ যাত্রীরা আগুন দিল ম্যাজিস্ট্রেটের গাড়িতে

টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে টাঙ্গাইলের কালিহাতীর রসুলপুর এলাকায় বিক্ষুব্ধ যাত্রীরা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৪ জুন) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামানের  গাড়িতে আগুন ধরিয়ে দেয় বাস থেকে নেমে আসা যাত্রীরা।

ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম সরকার জানান, সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে টোলপ্লাজা বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপও রয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

রংপুরগামী বাদশা পরিবহনের চালক মজনু মিয়া জানান, ভোর থেকেই যানবাহনের ধীরগতি ছিল। সকাল ৭টা থেকে এ রুটের পাকুল্লা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে এখনও চার লেনের কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর সামান্য বৃষ্টি হলেই গতি কমিয়ে গাড়ি চালাতে হয়। এছাড়াও সোমবার পোশাক শ্রমিকদের ছুটি হওয়ায় বিকাল থেকে এ রুটের যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।