বাড়ি গিয়ে চিকুনগুনিয়ার চিকিৎসা দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি

স্টাফ রিপোর্টার : চিকুনগুনিয়া নিরাময়ে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্দিষ্ট একটি নম্বরে ফোন করলেই দক্ষিণ সিটি এলাকার মানুষ ঘরে বসেই পাবেন চিকিৎসাসেবা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে জানানো হয়, ‘বাড়িতে বসে বিনামূল্যে চিকুনগুনিয়া রোগের চিকিৎসাসেবা ও ওষুধনিতে ফোন করুন ০৯৬১১০০০৯৯৯ এই নম্বরে। চিকিৎসক ও ওষুধ পৌঁছে যাবে।’

এ ব্যাপারে করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়  জানান, ওই নম্বরে ফোন করে বাসার ঠিকানা দিতে হবে। এরপর চিকিৎসক বাসায় গিয়ে সেবা ও ওষুধ দিয়ে আসবেন। পুরো সেবা দেওয়া হবে বিনামূল্যে।

উত্তম কুমার আরো জানান, পরীক্ষামূলকভাবে ওই কর্মসূচি শুরু করাহয়েছে।সম্প্রতি রাজধানীসহ সারা দেশে বেড়েছে মশাবাহিত চিকুনগুনিয়া রোগের প্রকোপ। মশা নিধনে এরই মধ্যে একাধিক কর্মসূচি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।