× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক

যশোর নড়াইল মহাসড়ক নীলগঞ্জ ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ৬,৫৮,৭০,৮৬৭/- (ছয় কোটি আটান্ন লক্ষ সত্তর হাজার আটশত সাতষট্টি) টাকা মু্ল্যের ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন, যশোরের শার্শাথানার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি(৩৬) চৌগাছা থানার উত্তরকয়েরপাড়া গ্রামের ইছাকের ছেলে আব্দুল গণি(৫৪) যশোর কোতোয়ালি থানার চোরামনকাটি বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)।
বৃহস্পতিবার ( ০৭ মে ২০২৬) ভোর সাড়ে চারটার সময়  যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস অভিযান টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর হতে ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার, ১টি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০), ৫টি মোবাইল এবং নগদ ৭৩২৭/- টাকাসহ তিন স্বর্ণ পাচারকারীকে আটক করে।
আটককৃত প্রাইভেট কারে তল্লাশী করে গাড়ীর Head rest এ বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
আটককৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরা এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর চৌগাছা সীমান্তে গমন করছিল।
আটককৃত স্বর্ণের মূল্য ৬,৩৯,৪৭,০৪০/- টাকা, ০১টি প্রাইভেট কার এর মূল্য ১৮,৫০,০০০/- টাকা ও ০৫টি মোবাইল এর মূল্য ৬৬,৫০০/- টাকা এবং নগদ ৭৩২৭/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৬,৫৮,৭০,৮৬৭/- (ছয় কোটি আটান্ন লক্ষ সত্তর হাজার আটশত সাতষট্টি) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..