যশোর প্রতিনিধি: যশোরে ৮ বছর বয়সী এক ছেলেশিশু বলাৎকারের শিকার হয়েছে। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কমল চন্দ্র কর্মকার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ষষ্টীতলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, শহরের ষষ্টিতলা পাড়ার কমল চন্দ্র কর্মকার শিশুটি ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে বল্যাৎকার করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হয়। শিশুটি বাড়িতে ফিরলে তার কাছ থেকে ঘটনা বিবরণ শুনে তার পিতা কোতোয়ালী থানায় অভিযোগ দেয়। এরপর অভিযান চালিয়ে ষষ্টিতলা এলাকা থেকেই কমল চন্দ্র কর্মকারকে আটক করা হয়।
এছাড়া শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পাশাপাশি ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানান ওসি। এছাড়া এ ঘটনায় শিশুটির পিতা মোহাম্মাদ শাহীন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।