× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

যশোরে মেয়েকে ধর্ষণ থেকে বাঁচাতে গিয়ে মা-ভাই আহত

admin
হালনাগাদ: সোমবার, ৪ জুন, ২০১৮

যশোর অফিস:   যশোরে এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাকে রক্ষা করতে গিয়ে মেয়েটির মা ও ভাই আহত হয়েছেন। তরুণী ও তার ভাইকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের বকচর এলাকায় এ ঘটনা ঘটে।

মেয়েটির স্বজনরা জানান, শনিবার রাত ১০টার দিকে ৫/৬ জন বখাটে তাদের বাড়ির উঠান থেকে মেয়েটিকে জোর করে ধরে পাশের বাগানে নিয়ে যায়। এসময় মেয়েটির চিৎকার শুনে মা, বোন ও ভাই ছুটে গিয়ে বাধা দিলে তাদেরকে মারপিট করে বখাটেরা।

এক পর্যায়ে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মেয়েটি ও তার ভাইকে উদ্ধার করে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া বলেন, দুই পরিবারের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে শনিবার রাতে মারামারির ঘটনা ঘটেছে। মেয়েটির পরিবার দাবি করছে, ধর্ষণের চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় দু’জন আহত আছে। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..