× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

যশোর জেলা প্রতিনিধি

যশোরে মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকা থেকে ২ পিচ স্বর্ণবারসহ এক পাচারকারী আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
প্রোপেন রিফুয়েলিং স্টেশন

যশোরের কোতোয়ালী থানাধীন মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ৪২০ গ্রাম ওজনের ২ পিচ স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন, রাজবাড়ি জেলার পদমদী উপজেলার দোপপাড়া গ্রামের হান্নান মন্ডলের ছেলে জাহিদ মন্ডল (৩৬)।
বুধবার ( ৩০ জুলাই) সকালে বিজিবি এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকার রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪২০ গ্রাম ওজনের ২ পিচ স্বর্ণবার এবং ১টি মোবাইলসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।
আটককৃত ব্যক্তির প্যান্টের কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।
সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল।
আটককৃত স্বর্ণের মূল্য ৬১,৭৯,০৪০/-(একষট্টি লক্ষ ঊনআশি হাজার চল্লিশ) টাকা,১টি মোবাইল এর মূল্য ১৫,০০০/-(পনের হাজার) টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৬১,৯৪,০৪০/-(একষট্টি লক্ষ চুরানব্বই হাজার চল্লিশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি  ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..