× Banner
সর্বশেষ
টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

যশোরে বন্য পাখিসহ পাচারকারী আটক

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ যশোরে ৩৬টি বন্যপাখিসহ এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। সোমবার সকালে যশোর-মাগুরা মহাসড়কের কিছমত নঁওয়াপাড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এ পাচারকারীকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর কবির (৪২) যশোরের শার্শা উপজেলার গোগা জেলেপাড়া এলাকার সাহেব আলী মোল্লার ছেলে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঢাকা থেকে বেনাপোলগামী ঈগল পরিবহনে পাচারের জন্য বন্যপাখি নিয়ে যাওয়া হচ্ছে।

এর সূত্র ধরে তারা কিছমত নঁওয়াপাড়া এলাকায় রজনীগন্ধা ফিলিং স্টেশনের গাড়িটিতে তল্লাশি করেন। এ সময় বাসের বক্সের ভেতর ২টি কাঠের খাঁচায় থাকা ৩৬টি বন্য পাখি উদ্ধার করা হয় এবং জাহাঙ্গীরকে আটক করা হয়। আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..