× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

যশোরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ মে, ২০১৯

এম এস আর মিরাজ, যশোর: ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ হোসেন (১৬) নামে একজন স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল বাজারে এই দুর্ঘটনাটি ঘটে।

তার মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। নিহত ইমতিয়াজ যশোর সদরের সাতমাইল আব্দুল বারী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো। সে সাতমাইল বাজারের বাসিন্দা জুলফিকার আলীর ছেলে।

নিহতের খালাত ভাই ইমরান বলেন, আজ সকালে ইমতিয়াজ সাতমাইল বাজারের পাশের থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় যশোর থেকে ঝিনাইদহমুখি একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই।হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..