× Banner
সর্বশেষ
মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী

যশোরের ৭০জনের করোনা শনাক্ত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের পরীক্ষায় যশোরের ২৭২টি নমুনা পরীক্ষা করে ৭০টিকে পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে।
এছাড়া যশোরসহ পাঁচ জেলায় ৩৪৪ নমুনা পরীক্ষা করে আরো ৮২টি নমুনা পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে। শুক্রবার এই ফলাফল ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, যবিপ্রবি ল্যাবে দক্ষিণ-পশ্চিমা লের পাঁচ জেলার মোট ৩৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬২টি নেগেটিভ হয়েছে। এদিন যশোরের ২৭২টি নমুনা পরীক্ষা করে ৭০টিকে পজেটিভ বলে শনাক্ত করা হয়।
পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান।
এদিকে যশোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.আবু মাউদ বলেন, যশোরে ২৭২ টি নমুনা পরীক্ষা করে ৭০টি নমুনা পজেটিভ শনাক্ত হয়েছে। জেলায় এপর্যস্ত  মোট আক্রান্তের সংখ্যা ১৫৪৯জন, মোট সুস্থ্য হয়েছে ৭৯৬জন এবং জেলায় এপর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২২জন।


এ ক্যটাগরির আরো খবর..