× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

যশোরের শার্শা সীমান্তে মাদকসহ আটক-২

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখঃ যশোরের শার্শা সীমান্ত থেকে পৃথক অভিযানে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৮ বোতল বাংলা মদ ও ০১ টি বাইসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (২৬ অক্টোবর) সকালে গোগা বিওপি’র টহল দল পৃথক অভিযানে শার্শা থানাধীন গোগা সীমান্ত থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার কেষ্টপুর গ্রামের রমজান ঢালীর ছেলে আইওব আলী (৩৮) ও
শার্শা থানার রুদ্রপুর গ্রামের মৃতঃ নুর মোহাম্মদের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, গোগা বিওপির একটি টহল দল গোগা কলেজের বাম পার্শ্বে আম বাগানের মধ্য হতে ০৮ বোতল ভারতীয় বাংলা মদসহ আইওবকে আটক করে।
অপরদিকে, গোগা বিওপির অন্য একটি টহল দল গোগা কলেজের বাম পার্শ্বে ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর হতে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি বাইসাইকেলসহ জিয়ারুলকে আটক করে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) পরিচালকঅধিনায়ক পিবিজিএমএস ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামী, মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..