× Banner
সর্বশেষ
সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক সাপে কাটে গ্রামে, চিকিৎসার ভরসা করতে হয় শহরে বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ,পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বৃহত্তম তেলবাহী জাহাজের প্রথম সমুদ্রযাত্রা

যশোরের বেনাপোলে জ্বালানি তেল বিক্রি বন্ধ

Biswajit Shil
হালনাগাদ: রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল (যশোর): ট্যাংলরী মালিক – শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীদের ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্ট কালের ধর্মঘট শুরু করেছে পেট্রোল পাম্প মালিকেরা। এতে ভোগান্তি পোহাত হচ্ছে গ্রাহকদের।
রোববার (১ ডিসেম্বর) ভোর ৬ টা থেকে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে বেনাপোলের পেট্রোল পাম্প মালিকেরা।
এদিকে পেট্রোল পাম্প ধর্মঘটের বিষয়টি জানা না থাকায় তেল নিতে এসে গ্রাহকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেকে আবার তেল সংকটের কারনে জরুরি প্রয়োজন গন্তব্যে যেতে পারছেন না।
ট্রাক চালকেরা জানান, বেনাপোল বন্দর থেকে পণ্য বোঝায় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার কথা রয়েছে । কিন্তু তেল পাম্পে তেল বিক্রি না করায় পণ্য বোঝায় করার  সাহস পাচ্ছিনা।
মোটরসাইকেল চালক মেহদি হাসান জানান, জরুরি কাজের জন্য যশোরে যেতে হবে। কিন্তু পেট্রোল পাম্প বন্ধ থাকায় তেল নিতে পারছিনা। তিনি আরো বলেন,
সরকার দূর্ণিতিবাজদের যেভাবে সায়েস্তা করছে ঠিক সেভাবে এই ধর্মঘটবাজদের বিরুদ্ধে  কঠোর হওয়ার দাবী জানাচ্ছি।
বেনাপোল বন্দর ট্রাফিক উপপরিচালক আব্দুল জলিল জানান, শ্রমিক ধর্মঘটের রেস কাটতে না কাটতে আবার তেলপাম্প ব্যবসায়ীদের ধর্মঘট। এভাবে চললে এপথে বাণিজ্য মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ্য হবে। যার প্রভাব পড়বে রাজস্ব আয়ের উপর।
শাহাজালাল ফিলিং ষ্টেশনের ম্যানেজার মোস্তফা আহমেদ জানান, ১৫ দফা দাবিতে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তেল বিক্রী বন্ধ রাখা হয়েছে। পরবর্তী  সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পেট্রোল পাম্প  বন্ধ থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..