× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

মোঃ মাসুদুর রহমান শেখ

যশোরের কোতোয়ালি থানার বাউলিয়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬৯ লক্ষ টাকা মূল্যের স্বর্লবারসহ আটক -১

Kishori
হালনাগাদ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
বাউলিয়া বাজার এলাকায় বিজিবির অভিযানে

যশোরের কোতোয়ালি থানার বাউলিয়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ১ টি স্বর্ণবার বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক আসামি হলেন,সাতক্ষীরা জেলার সতর উপজেলার সরকার পাড়া গ্রামের ইব্রাহিম হোসনের ছেলে  ইমরান হোসেন (৪২)।
সোমবার ( ০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ১ টি স্বর্ণবার এবং ১ টি মোবাইল আটক করে।
আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারটি পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিল।
সে আরো জানায় ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করে সাতক্ষীরায় গমন করছিল।
আটককৃত স্বর্ণের মূল্য ৬৯,৩৯,২১২/-(উনসত্তর লক্ষ উনচল্লিশ হাজার দুইশত বার) টাকা ও ১টি মোবাইল এর মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা এবং নগদ ৩৭৫/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৬৯,৫৪,৫৮৭/- (উনসত্তর লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত সাতাশি) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..