× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

যবিপ্রবিতে ৯৫ নমুনার মধ্যে করোনা পজেটিভ ১২, যশোরে ৯

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
যবিপ্রবি জেনোম সেন্টার

আবুল কালাম আজাদ, যশোর :  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ল্যাবে আরও ১২ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের জীবাণু মিলেছে। গত ২৪ ঘন্টার ৯৫ টি নমুনা পরীক্ষা করলে এই ফলাফল এসেছে।

জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানিয়েছেন, যশোরের ৪১জনের মধ্যে ৯জন, ঝিনাইদহের ২০ জনের মধ্যে ২জন ও নড়াইলের ২২টি নমুনার মধ্যে ১জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি।

সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, যশোরে করোনারভাইরাসে আক্রান্ত ৯ জনের মধ্যে রয়েছেন ঝিকরগাছা উপজেলায়  ৩জন, সেখানে অবস্থানকারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একজন, যশোর সদর উপজেলার ২ জন,  শার্শা উপজেলার ২ জন এবং চৌগাছা উপজেলার ১ জন।

প্রসঙ্গত, যশোরে এ পর্যন্ত  করোনাভাইরাসে শনাক্ত হলো মোট ১৫ জন। করোনার ভয়াবহ পরিস্থিতে যশোরাঞ্চলের মানুষ দিন দিন আতংকগ্রস্থ হয়ে পড়ছেন।


এ ক্যটাগরির আরো খবর..