× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধুখালী প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় মধুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০২২
যথাযোগ্য মর্যাদায় মধুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির দীর্ঘ মুক্তির সংগ্রামের ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর বাঙ্গালী ঝাঁপিয়ে পড়েছিল দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে এবং অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা।

সারাদেশের ন্যায় দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করেছে মধুখালী উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনি, থানা প্রাঙ্গণে, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন স্ব স্ব ভবনে, সকাল ৭.৩০ মিনিটে পুষ্প মাল্য অর্পণ বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে,সকাল ৭.৪৫ মিনিটে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফের প্রতিকৃতিতে পুষ্পস্তপূবর্ক অর্পণ এবং শহীদদের কবর জিয়ারত, কামারখালী, ডুমাইন।

সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। বেলা ১১.৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা অডিটরিয়ামে। বাদ জোহর দোয়া ও প্রার্থনা, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা অডিটরিয়ামে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল। অনুষ্ঠান উদ্বোধন করেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সাবেক পরিচালক সেলিনা আক্তার । বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক। মধুখালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু রতন কুমার বিশ্বাস।

এ ছাড়া মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..