× Banner
সর্বশেষ
মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ তনু হত্যা মামলা; আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

যথাযথ বাস্তবায়নে প্রয়োজন কাঠামোগত পরিবর্তন

ACP
হালনাগাদ: সোমবার, ৬ জুন, ২০২২
যথাযথ বাস্তবায়নে প্রয়োজন কাঠামোগত পরিবর্তন

নারীর উন্নয়ন নিশ্চিতে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জেন্ডার বাজেটের যথাযথ বাস্তবায়ন নিশ্চিতে মন্ত্রণালয়গুলোর সমন্বয় বৃদ্ধির পাশাপাশি সমন্বিত ডাটা-ভিত্তিক পর্যালোচনা জরুরি।

জাতীয় বাজেটকে সামনে রেখে সোমবার (৬ জুন) রাজধানীর কারওয়ান বাজারে প্রগতি ইন্স্যুরেন্স ভবনে “নারীর প্রতি সহিংসতা রোধে কেমন বাজেট চাই” শীর্ষক এই সংলাপের আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বাজেট বিষয়ক সংলাপে অংশগ্রহণকারী বক্তারা বলছেন, বাংলাদেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নারীর ক্ষমতায়ন। জাতীয় বাজেটেও জেন্ডার বাজেটের বরাদ্দ রয়েছে বেশ কিছু মন্ত্রণালয়ে। কিন্তু সেই বাজেটের যথাযথ বাস্তবায়নে বাজেট কাঠামোতে পরিবর্তন প্রয়োজন।

সম্প্রতি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সিপিডি যৌথভাবে “বাজেট ফ্রেমওয়ার্ক এনালাইসিস অন চ্যালেঞ্জিং ফিয়ার অব ভায়োলেন্স” শীর্ষক একটি বাজেট ফ্রেমওয়ার্ক বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করে।

আয়োজনের শুরুতে এই প্রতিবেদনের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রোগ্রাম অ্যাসোসিয়েট নাদিয়া নওরিন।

তিনি তার উপস্থাপনার তুলে ধরেন, এসডিজি এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের প্রভূত উন্নতি হলেও নারীর প্রতি সহিংসতা এখনো একটি বড় চ্যালেঞ্জ। বিভিন্ন সহিংসতা প্রতিরোধে যে আইন রয়েছে তার সঠিক প্রয়োগ এবং একইসঙ্গে বাজেটে সহিংসতা রোধে বরাদ্দ থাকা প্রয়োজন। যদিও বিভিন্ন মন্ত্রণালয়ে নারীদের জন্য বরাদ্দ রয়েছে কিন্তু তা সুনির্দিষ্ট নয়। এই বরাদ্দ ব্যবহারের ক্ষেত্রেও সমন্বয়হীনতা স্পষ্ট। বাংলাদেশে জেন্ডার বাজেটের যে কাঠামো রয়েছে তা নারীদের প্রতি সহিংসতার ভয় প্রতিরোধে কার্যকর হচ্ছে না, তাই এই কাঠামোর পরিবর্তন প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..