× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক -ডা. জুবাইদা রহমান

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে চাচা-ভাতিজার লাশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের পাটগুদাম এলাকার বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পশ্চিম পাড়ে ব্রহ্মপুত্র নদ থেকে কিশোর দুই চাচা-ভাতিজার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো সাজন ও তার চাচা ইমন। ইমনের বাবা সোহরাব মিয়া পেশায় শ্রমিক। সাজনের বাবা চা বিক্রেতা। তবে তাঁদের সম্পর্কটা একটু দূরের। তাঁদের বাড়ি শহররক্ষা বাঁধের পাশের বস্তিতে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম নিহতদের পরিবারের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৮টা থেকে ব্রহ্মপুত্র নদে দুটি লাশ ভাসতে দেখা যায়। দুপুর দেড়টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি কামরুল ইসলাম জানান, নিহতের স্বজনরা তাঁকে জানিয়েছেন, গতকাল সোমবার বেলা ১১টা থেকে তাঁদের ছেলেরা নিখোঁজ ছিল। আজ দুপুরেই তারা জানতে পারেন, তাঁদের ছেলেরা আর জীবিত নেই।


এ ক্যটাগরির আরো খবর..