একাদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, মোঃ শহিদুল ইসলাম, ছোট মনির, নাজমা আকতার, শামীমা আক্তার খানম এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ÒThe Cruelty to Animals Act, 1920 (Act N0. 1 of 1920) রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নকল্পে আনীত বিল, (প্রাণিকল্যাণ বিল, ২০১৯)” নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বিলটি অধিকতর যুগপোযোগী করার লক্ষ্যে সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্ধনের জন্য জাতীয় সংসদে পরীক্ষাপূর্বক চূড়ান্ত রিপোর্ট প্রয়নের উদ্দেশ্যে সময় বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


