× Banner
সর্বশেষ
আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে

মৌলভীবাজার হিন্দু মহাজোটের স্মারকলিপি পেশ

admin
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ হিন্দুদের সর্ববৃহৎ উত্সব দুর্গা পূজায় তিনদিনের সরকারি ছুটির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখা।

আজ রবিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের কাছে স্মারকলিপিটি প্রদান করার সময় উপস্থিত ছিলেন, হিন্দু মহাজোটের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, এড. বিষ্ণুপদ ধর, সহ-সভাপতি এড. সঞ্জয় কান্তি বিশ্বাস, এড. প্রদীপ দাস,এড. বিকাশ চন্দ্র দে,শ্রীমঙ্গল আহব্বাহক কমিটির সদস্য এড. পংকজ সরকার, হিন্দু যুব মহাজোট জেলা শাখার সভাপতি শ্রী ইন্দ্রজিৎ পাল প্রমুখ।

স্মারকলিপিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দুর্গা পূজায় তিনদিনের সরকারি ছুটির দাবী জানানো হয়। এছাড়া বলা হয়, এদেশ স্বাধীন হয়েছে একটা অসাম্প্রদায়িক চেতনা ধারন করে।এদেশের হিন্দুরা মনে প্রানে বিশ্বাস করে বর্তমান সরকার দেশের সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় বদ্ধপরিকর, তাই মুক্তিযুদ্ধের চেতনাধারী এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেন হিন্দুদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজায় তিনদিনের ছুটির ব্যাবস্থা করেন এই আবেদন জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..