নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ ‘মাস্ক পড়ুন, করোনা মুক্ত থাকুন’ উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে লেখক ফোরাম, মৌলভীবাজার এর আয়োজনে মাস্ক বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল (শনিবার) সকালে মৌলভীবাজার শহরের চৌমুহনা ও কুসুমবাগ এলাকায় প্রায় ৫ শতাধিক জনসাধারনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি লেখক, কলামিস্ট এড. মোঃ আবু তাহেরের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক এড. দীপ্তেন্দু দাশগুপ্ত কাজলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রবীন আইনজীবি, বিশিষ্ট লেখক, কলামিস্ট এড. মুজিবুর রহমান মুজিব।
এছাড়া উক্ত মাস্ক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ, সমাজকর্মী এড. ভূষনজিৎ চৌধুরী, সাবেক ব্যাংকার মোস্তাক আহমদ, লেখক ফোরাম মৌলভীবাজার এর সিনিয়র সহ-সভাপতি কবি অসিত দেব, দপ্তর সম্পাদক নয়ন লাল দেব প্রমুখ।