× Banner
সর্বশেষ
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড় এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নে রাষ্ট্র সহায়তা করবে: আইনমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মৌলভীবাজারে দীপ্ত টিভির এক বছর পূর্তিতে আলোচনা সভা

admin
হালনাগাদ: শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলা টিভি চ্যানেল দীপ্ত টিভির এক বছর পূর্তি উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা গত শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দীপ্ত টিভির মৌলভীবাজার প্রতিনিধি বকশী মিছবাউর রহমানের সভাপতিত্বে এবং একাত্তরডটটিভির মৌলভীবাজার প্রতিনিধি এ এস কাঁকনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব মো. ফজলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি রাঁধাপদ দেব সজল, সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ, ঢাকা ট্রিবিউন প্রতিনিধি রজত কান্তি গোস্বামী, দৈনিক ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি নুরুল ইসলাম শেফুল, সাপ্তাহিক পাঁতাকুড়ির দেশ ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি, সাপ্তাহিক মৌমাছির কন্ঠ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ডিবিসি প্রতিনিধি পান্না দত্ত প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..