× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

মোবাইল ব্যাংকিং থেকে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত পাওয়ার উপায়

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত

আর্থিক লেনদেনের অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদ, ইউক্যাশ, শিওর ক্যাশ, এমক্যাশ ইত্যাদি। শুধুমাত্র একটি মোবাইল নাম্বার এর মাধ্যমে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা লেনদেন করা যায়। অসাবধানতাবশত অনেকেই কাঙ্ক্ষিত নম্বরে টাকা না পাঠিয়ে ভুল নম্বরে পাঠান। এভাবে অপরিচিত নম্বরে টাকা পাঠিয়ে বিপদে পড়েন অথবা হয়রানি হন। তবে ভুলে অন্য নম্বরে টাকা  চলে গেলে ফেরত পাওয়ার উপায় আছে। 

ফেরত পেতে যা করতে হবে-

১. প্রথমে নিকটস্থ থানায় যোগাযোগ করুন। ট্রানজেকশন নম্বর নিয়ে জিডি করুন।

২. যত দ্রুত সম্ভব জিডি কপি নিয়ে বিকাশ/রকেট/নগদ ইউক্যাশের মতো মোবাইল ব্যাংকিং অফিসে যোগাযোগ করুন এবং আপনার সমস্যা জানান।

৩. টাকা উঠানোর আগে, জিডি কপি এবং মেসেজসহ বিকাশ/রকেট/নগদ ইউক্যাশের অফিসে যোগাযোগ করতে পারেন। অফিস থেকে দায়িত্বরত ব্যক্তিরা অস্থায়ীভাবে ওই ব্যক্তির অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন এবং ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন। প্রাপক টাকা ফেরত দিতে চাইলে অফিস থেকেই টাকা স্থানান্তর করে দেবে।

যদি তিনি নিজের টাকা দাবী করেন, তাহলে ৭ কর্ম দিবসের মধ্যে তাকে অফিসে এসে অ্যাকাউন্ট ঠিক করে নিতে হবে। পরবর্তী ৬ মাসে যদি তিনি না আসেন, তাহলে প্রেরকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। পরবর্তী ৬ মাসে অ্যাকাউন্ট ঠিক না করলে অ্যাকাউন্টটি অটো ডিজেবল হয়ে যাবে চিরতরে এবং প্রেরক আদালতের সাহায্য নিয়ে টাকা আনতে পারবেন। এই পদ্ধতি বিকাশ, রকেট, ইউক্যাশ এবং নগদ ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার(২৭ অক্টোবর ২০২০) থেকে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃলেনদেন সুবিধা আগামী মঙ্গলবার থেকে চালু হচ্ছে।  ফলে এখন থেকে বিকাশ, রকেট, নগদ, ইউক্যাশের মতো মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো একে-অন্যের সঙ্গে লেনদেন করতে পারবে।  পাশাপাশি ব্যাংক ও এমএফএসের মধ্যেও লেনদেন করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..