× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

মোবাইল ছাড়ানোর টাকা না পেয়ে অভিমানে যুবকের আত্মহত্যা, মায়ের আহাজারি

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
মোবাইল ছাড়ানোর টাকা না পেয়ে অভিমানে যুবকের আত্মহত্যা, মায়ের আহাজারি

মাদারীপুরের কালকিনি পৌর সভার ১ নং ওয়ার্ডের  পাঙ্গাসিয়া গ্রামে  মায়ের সঙ্গে অভিমান করে ইয়াছিন লিখন প্যাদা (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন লিখন প্যাদা কালকিনি পৌর সভার  পাঙ্গাসিয়া তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবা বাবুল প্যাদা বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বায়োরগাতি গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পারিবারিক কলহের জেরে বাবা-মায়ের বিচ্ছেদের পর দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে মায়ের সাথে নিহত লিখন  তিনি নানার বাড়িতে বসবাস করে আসছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ইয়াছিন ঢাকার কামরাঙ্গীরচরে একটি চামচ তৈরির কারখানায় কাজ করতেন। ঈদ উপলক্ষে কয়েকদিন আগে তিনি গ্রামের বাড়িতে আসেন। আজ মঙ্গলবার সকালে বন্ধক রাখা নিজের মোবাইল ফোন ছাড়িয়ে আনতে মায়ের কাছে দুই হাজার টাকা চান। তবে তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি ও মনোমালিন্য হয়।

একপর্যায়ে অভিমান করে ইয়াছিন নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস দেন বলে পরিবারের সদস্যরা জানান। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা। সন্তানের নিথর দেহের পাশে তার আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন নানা কষ্ট সহ্য করে ছেলেকে মানুষ করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সেই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আত্মহত্যার  বিষয়ে জানতে চাইলে  কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “আমরা লাশটি উদ্ধার করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


এ ক্যটাগরির আরো খবর..