× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

কালীগঞ্জের ২ ইউপিতে ৬ চেয়ারম্যান ও ৭৬ সদস্যের মনোনয়ন পত্র জমাদান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি  ॥ ৬ অক্টোবর’২০১৬ঃ ইউনিয়ন পরিষদের কয়েকটি গ্রাম পৌরসভার মধ্যে অন্তর্ভুক্তি হওয়ার কারনে ঝিনাইদহের কালীগঞ্জের ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়নি। গত ২৬ সেপ্টেম্বর এ দুটি ইউপিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী  ৩১ অক্টোবর এ দ্’ুটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ি বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। এদিনে সিমলা-রোকনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ নাসির উদ্দীন (আ’লীগ)।

এছাড়া সাধারণ সদস্য পদে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে ১ নং ওয়াডে ৩ জন, ২ নং ওয়ার্ডে ২ জন, ৩ নং ওয়ার্ডে ৪ জন, ৪ নং ওয়ার্ডে ২ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন, ৬ নং ওয়ার্ডে ১, ৭ নং ওয়ার্ডে ৩ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন ও ৯ নং ওয়ার্ডে ৩ জন । সংরক্ষিত আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ১ নং ওয়ার্ডে ২ জন, ২ ওয়ার্ডে ২ ও ৩ ওয়ার্ডে ৩ জন।

অপরদিকে রায়গ্রাম ইউপিতে চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থী। এরা হলেন, মোঃ মশিউর রহমান (বিএনপি), মোঃ আনোয়ার হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ মাহাবুবুর রহমান খান (স্বতন্ত্র) মোঃ আলী হোসেন (আ’লীগ) ও জহুরুল ইসলাম (স্বতন্ত্র)।

এছাড়া সাধারণ সদস্য পদে মোট ৩৮ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ১ নং ওয়ার্ডে ৬, ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩ নং ওয়ার্ডে ৫ জন, ৪ নং ওয়ার্ডে ৬ জন, ৫ নং ওয়ার্ডে ৪ জন, ৬ নং ওয়ার্ডে ৬জন, ৭ নং ওয়ার্ডে ১ জন, ৮ নং ওয়ার্ডে ৩ জন ও ৯ নং ওয়ার্ডে ৩ জন।

এদিকে সংরক্ষিত আসনের সদস্য পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ১ নং ওয়ার্ডে ৩ জন, ২ নং ওয়ার্ডে ২ জন, ৩ নং ওয়ার্ডে ৪ জন।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান,  কালীগঞ্জে মোট ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫নং সিমলা-রোকনপুর ও  ৭নং রায়গ্রাম ইউনিয়ন থেকে বেশ কয়েকটি গ্রাম পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত হয়। যার কারনে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ৩য় ধাপে (২৩ এপ্রিল) কালীগঞ্জের উক্ত দুইটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়নি।

গত ২৬ সেপ্টেম্বর উক্ত ২ টি ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিকে সিমলা-রোকনপুর ইউপি থেকে ১ জন চেয়ারম্যান ও মেম্বর পদে ২৯ জন সদস্য এবং রায়গ্রাম ইউপি চেয়ারম্যান পদে ৫ জন এবং মেম্বর পদে মোট ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..