× Banner
সর্বশেষ
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী

মোদির মন্ত্রিসভায় কারা পেলেন কোন দায়িত্ব?

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯

মোদির মন্ত্রিসভার মন্ত্রক ঘোষণা৷ কারা পেলেন কোন দায়িত্ব? বিদেশমন্ত্রী হচ্ছেন এস দয়শঙ্কর৷ অর্থমন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারমন৷ আইনমন্ত্রী হচ্ছেন রবিশঙ্কর প্রসাদ৷ প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং৷ স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ৷ পীযূশ গোয়েল হচ্ছেন রেলমন্ত্রী৷ সড়ক পরিবহণমন্ত্রী হচ্ছেন নিতিন গড়করি৷ বিদেশমন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর৷

কর্মীবর্গ, পেনশন, পরমাণু শক্তি মন্ত্রক থাকছে প্রধানমন্ত্রীর হাতে৷ সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী হচ্ছেন মোক্তার আব্বাস নাকভি৷ তথ্য ও সম্প্রচারমন্ত্রী হচ্ছেন প্রকাশ জাভড়েকর৷ নারী ও শিশুকল্যাণ ও বন্ত্রমন্ত্রী হচ্ছেন স্মৃতি ইরানি৷

মানবসম্পদ উন্নয়নমন্ত্রী হচ্ছেন রমেশ পোখরিয়াল৷ বাবুল সুপ্রিয়কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হল৷ নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন দেবশ্রী চৌধুরী৷

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি৷ শপথ নিয়েছেন ২৪ জন মন্ত্রী৷ ৩৩ জন রাষ্ট্রমন্ত্রী ও ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও এদিন শপথ নিয়েছেন৷

এবারের মন্ত্রী তালাকায় সব থেকে বড় চমক দুটি৷ অমিত শাহ ও এস জয়শঙ্করকে শপথ বাক্য পঠা করিয়ে চমক দিয়েছেন মোদি৷ এবারের মন্ত্রিসভায় জায়গা পাননি সুষমা স্বরাজ৷ অরুণ জেটলি৷ মানেকা গান্ধি ও রাজ্যবর্ধন সিং রাঠোররা৷ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীদের মধ্যে রয়েছেন কিরণ রিজুজ৷ সন্তোষ গঙ্গোয়ার৷ রাও ইন্দ্রজিৎ সিং৷ বাংলা থেকে দু’জন রাষ্ট্রমন্ত্রী হয়েছেন৷ বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন মোদি৷


এ ক্যটাগরির আরো খবর..