× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

নোয়াখালী প্রতিনিধি

মেয়ের বাড়ি যাওয়ার পথে বাবার মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ৪জন আহত হয়।   নিহত সিরাজ উদ্দৌলা (৬৫) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামের ফরিদ মেম্বারের ছেলে।
বৃহস্পতিবার ( ২৭ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারীর সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাইন উদ্দিন সুমন জানান, তার বাবা ৩২ বছর ওমান প্রবাসে ছিলেন।  কিছু দিন আগে দেশে ফিরেন। দুপুরের দিকে আমার ছোট বোনকে দেখতে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট যাচ্ছিলেন। যাত্রা পথে কবিরহাট টু বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারীর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, স্থানীয়রা তাৎক্ষণিক দুর্ঘটনার শিকার বাস-সিএনজি আটক করে।  খবর পেয়ে পুলিশ বাসও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যুবদল নেতা সুমনের পিতার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোক বিহ্বল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


এ ক্যটাগরির আরো খবর..