বুধবার স্থানীয় ব্যবসায়ি, রাজনৈতিক সামাজিক সংগঠন,শিক্ষক, ঈমাম, এতিম, শিক্ষার্থী , সাংবাদিক সহ সকল শ্রেনী পেশার মানুষের সম্মানে যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র ্আশরাফুল আলম লিটন তার পারিবারিক ইফতার পার্টির আয়োজন করেন। বেনাপোল বলফিল্ড মাঠে পৌর কমিনিউটি ( বিয়ে বাড়ি) সেন্টারে এ ইফতারের আয়্জোন করেন। বিকাল ৫ টা থেকে ইফতারের জন্য মানুষের ঢল নামা শুরু হয়। দেখলে মনে হয় মানুষ কোন জনসমাবেশে যাচ্ছে।
শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম বলেন, এক শ্রেনীর অসৎ লোক তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বেনাপোল পৌর মেয়র লিটন সমর্থিত আওয়ামীলীগ কার্যালয় ভেঙ্গে দিয়ে তার রাজনীতি ও জনপ্রিয়তা স্তব্ধ করতে চেয়েছিল। কিন্তু নিন্দুকের দল ভাবতে পারেনি মেয়র লিটনের জনপ্রিয়তা আরো তিন গুন বেড়ে গেছে। বেনাপোল শার্শার সকল মানুষের উপস্থিতি প্রমান করে লিটনের কত জনপ্রিয়তা। যারা রাতের অন্ধকারে চোরের মত এ ধরনের ঘৃন্য কাজ করেছে বরং তারাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার বলেন, রাতের অন্ধকারে রমযান মাসে মেয়র লিটনের ইফতার পার্টির জনপ্রিয়তা দেখে ইর্ষাম্বিত হয়ে যার ইন্ধনে এ কলঙ্কিত কাজ সংঘটিত হয়েছে সে ক্ষমার অযোগ্য। সে নিঃসন্দেহ মানুষ নামের কলঙ্ক। একজন রোযাদার ব্যাক্তি সারাদিন উপোস থেকে এই অফিসে ইফতার করত শত শত মানুষের সাথে। আর সেই মুসল্লিদের ইফতার নস্যাৎ করার জন্য যে ঘৃন্য নিন্দনিয় কাজ করেছে সে মানুষ নামের একজন পশু। তার ভিতর ইমান নেই। সে নিজের স্বার্থ বা কারো মন রক্ষার জন্য এরকম হীন জঘন্য কাজ করেছে।
শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান বলেন, পার্টি অফিস ভাংচুরের একদিন পর যে জন¯্রােত নেমেছে ইফতার পার্টিতে; তাতে ওই মিরজাফরের দল আবার কি ক্ষতি করবে হয়তো তার ছক আকবে। আজ এই ইফতার পার্টিতে প্রায় ৩ থেকে ৪ হাজার লোকের সমাগম ঘটেছে। এটা দেখে ওই ঈর্ষাম্বিত মহলের নিশ্চয়ই আবার কোন খারাপ পরিকল্পনা থাকতে পারে।
উল্লেখ্য গত ২৭ তারিখ দিবাগত রাত আনুমানিক ১ টার সময় বেনাপোল পৌর আওয়ামীলীগ অফিস ভাংচুর ও লুটপাট করে। তারই একদিন পর মেয়র লিটনের ইফতার পার্টিতে মুসল্লিদের জন¯্রােত নামে।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন,শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান. শার্শা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শারমীন আক্তার, সাংগঠনিক সম্পাদক বিউটি খাতুন, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, সিনিয়র সদস্য মোজাফফার হোসেন, শার্শা উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নেতা এমদাদুল হক বকুল,জাকির হোসেন আলম পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, কমিশনার মিজানুর রহমান, রাশেদ আলী যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।




