মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন রসিক মেয়রের

মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন রসিক মেয়রের

দিপক রায়, রংপুর প্রতিনিধি: রংপুরে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। মুজিব বর্ষ উপলক্ষ্যে ক্রিকেট ওয়েফেয়ার এসোসিয়েশনের আয়োজনে ও রংপুর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয়েছে এ টুর্নামেন্টের।

আজ রবিবার রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে উক্ত ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তফিজার রহমানের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক প্যানেল মেয়র আলহাজ¦ মোঃ মাহমুদুর রহমান টিটুর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এম. আ. আলীম মাহামুদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা আওয়ামীলীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড.আনোয়ারুল ইসলাম প্রমুখ।

রংপুর জেলা প্রশাসনের ১টি ও রংপুর সিটি কর্পোরেশনের ৭টি টিম অংশগ্রহণ করবে এ টুর্নামেন্টে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।