× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন

admin
হালনাগাদ: সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুরঃ পর পর দুই বারের নির্বাচিত মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন জন প্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা আওয়ামীলীগ,উপজেলা আওয়ামীলীগ,জেলা কৃষকলীগ,শহর আওয়ামীলীগ,জেলা যুবলীগ,জেলা স্বেচ্ছা সেবকলীগ,জেলা যুব মহিলালীগ,জেলা ছাত্রলীগসহ মেহেরপুর আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মি ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।গতকাল রবিবার বিকালে মন্ত্রী পরিষদ সচিব দায়িত্ব প্রাপ্ত নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর নাম ঘোষণা করেন।

এসময় জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেন,জনপ্রশাসন মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বে রয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় গণভবনে নবাগত মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।

স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন মন্ত্রী পরিষদে প্রথম বারের মত স্থান পেয়েছেন। গতকাল রবিবার বিকালে ফরহাদ হোসেনের নাম ঘোষণার পরপরই মেহেরপুর শহরসহ মেহেরপুর-১ আসনের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ মিষ্টি মুখ ও মিষ্টি বিতরণ করেন।

স্থানীয় ব্যাক্তিরা তাদের প্রতিক্রিয়ায় জানান, ইতিহাসের দায় মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার ৪৭ বছর পার হলেও ঐতিহাসকি মুজিবনগর বরাবরই থেকেছে উপেক্ষিত। মেহেরপুরবাসীর দীর্ঘদিনের কাংখিত স্বপ্ন পূরণ পথে এক ধাপ এগিয়ে গেল মেহেরপুর। স্বাধীনতার ৪৭ বছর পর এই প্রথমবারের মত মেহেরপুর থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মেহেরপুরবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..