× Banner
সর্বশেষ
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর স‌ঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঢাকা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর আফ্রিকার বাজার ধরতে উদ্যোক্তাদের মনোযোগ বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

মেহেরপুর শহরে টায়ার জ্বালিয়ে বাস্তহারা লীগের বিক্ষোভ

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর বাস্তহারা লীগের এক সদস্যকে আটকের প্রতিবাদে শহরের বাসস্ট্যান্ড চার রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বাস্তহারা লীগ। গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে জেলা বাস্তাহারা লীগের সভাপতি ফিরোজ আলীর নেতৃত্বে প্রায় ঘন্টাব্যাপি টায়ার জ্বালিয়ে ওই বিক্ষোভ করা হয়। এসময় মেহেরপুর-মুজিবনগর সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

জেলা বাস্তাহারা লীগের সভাপতি ফিরোজ আলী বলেন, বিদ্যুৎ নামের বাস্তাহারা লীগের এক সদস্যকে বৃহস্পতিবার দুপুরে শহরের চক্রপাড়া জামে মসজিদ এলাকা থেকে সদর থানা পুলিশ আটক করে। তাকে আটকের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে তাদের এ বিক্ষোভ।

এদিকে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব সাংবাদিকদের জানান, কতিপয় উশৃংখল যুবক বৃহস্পতিবার সকালে মেহেরপুর বীজ প্রত্যায়ন কেন্দ্রে গিয়ে শ্রমিকদের কাজে বাধা দেয় এবং কাজ শেষে তারা বাইরে গেলে তাদের মারধর করে। এঘটনার শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যুৎ নামের ওই যুবককে আটক করা হয়েছে। বিদ্যুৎ নামের বাস্তাহারা লীগের সদস্যকে আটকের প্রতিবাদে বিক্ষোভে অংশগ্রহন করেন জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকি, কার্যকরি সভাপতি রাহুল হোসেন রাকা, সদর থানা বাস্তহারা লীগের সভাপতি সৈহেল আহম্মেদ, সাধারণ সম্পাদক এস.এম. রাসেলসহ বাস্তহারা লীগের অন্যান্য সদস্যরা।

এদিকে গতকাল থানা পুলিশ জানিয়েছে, আটক বিদ্যুতকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানিয়েছে- মেহেরপুর সদর উপজেলার টেংগারমাঠ কাজিপুরপাড়ার জিল্লুর রহমান বাদী হয়ে চাঁদাবাজীসহ কয়েকটি ধারায় জেলা বাস্তহারা লীগের সভাপতিসহ ১১ জনকে আসামী করে মামলা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..