× Banner
সর্বশেষ
তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার

মেহেরপুর জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল শেষ হয়েছে। আজ বিকেলে জেলা বিএনপি’র কার্যালয়ে কাউন্সিল শেষে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে জেলা বিএনপি’র সভাপতি মেহেরপুর-২(গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সভাপতি পদে পুনঃ নির্বাচিত হয়েছেন। মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর) আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন সাবেক এমপি মাসুদ অরুন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাবেক সহসভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..