মেহের আমজাদ,মেহেরপুর (০৫-০২-১৭): মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের প্রবাসীদের আয়োজনে জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসূলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান ওয়াসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবার্ধিত চেয়ারম্যান গোলাম রসূল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিয়অর রহমান, প্রবাসী সাহাজুল ইসলাম, মফিজুল ইসলাম, মামনুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা বাবর আলী, সেলিম রেজা তুহিন। এসময় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।