× Banner
সর্বশেষ
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

মেহেরপুর ছাত্রলীগের সহসভাপতি সাগরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি এ.কে আজাদ সাগরকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত শেষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এ সংবাদ নিশ্চিত করেন।

দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনকে গত কয়েক দিন আগে দলের কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়। এদিকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় গতকাল শনিবার রাতে এ.কে আজাদ মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন’র বাসভবনে যান এবং তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান, যুবলীগ নেতা মালেক হোসেন মোহন, সাজেদুর রহমান সাজু, মাহাবুব হাসান ডালিম, মিজানুর রহমান জনি, শহর ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফ শেখ প্রমুখ।

এসময় এমপি অধ্যাপক ফরহাদ হোসেন বলেন- ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এর ঐতিহ্য ধরে রাখতে হবে। একজন শিক্ষককে যেমন সম্মান করতে হবে। তেমনি ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে সব ধরনের ছাত্র-ছাত্রী থাকবে নিরাপদ। তাদের দেখে ছাত্র-ছাত্রীদের মধ্যে সাহস বাড়বে। আর যাদের দেখে ছাত্র-ছাত্রীরা ভয় পায়: যাদের দ্বারা শিক্ষক সমাজ লাঞ্চিত হয়, তারা কিসের ছাত্রলীগ? দলের পরিবর্তন আনতে হবে। দায়িত্ব ও কর্তব্যবোধ বাড়াতে হবে। শ্রেণি পেশা অনুযায়ী ¯েœহ-শ্রদ্ধা-ভক্তি বাড়াতে হবে। ভবিষ্যতের নেতৃত্বদানকারী হিসেবে এখনই যোগ্যতার প্রমান রাখতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..