× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

মেহেরপুরে হাসনাবাদ গ্রামে জমি দখলের অভিযোগ

admin
হালনাগাদ: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর :
মেহেরপুর সদর উপজেলার হাসনাবাদ (কলোনী) উত্তরপাড়ায় জমি দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় গতকাল শুক্রবার মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হাসনাবাদ কলোনীর উত্তরপাড়ার আমজাদ হোসেন জানান- একই গ্রামের আব্দুল হালিম,  মোঃ রতন, রানা, আবুল কালামসহ কয়েক জনলোক তার বাড়ির সামনে আসে এবং বিভিন্ন ভাষায় গালিালাজ করে ভয়-ভীতি দেখায়।

গ্রামবাসীর জানান, গেল সোমবার সকাল ১০ টার দিকে একই গ্রামে মৃত আজিজুল হকের ছেলে হালিম মিয়া কতিপয় ভাড়াটে লোক নিয়ে জমি দখল করতে আসে। তারা বাঁশ ঝাড় ও দু’টি  আম গাছ কাটে এবং সদর গেট ও রান্না ভেঙ্গে ফেলে। খরব পেয়ে বারাদী ক্যাম্প পুলিমের ইনচার্জ এস. আই কার্তিক ঘটনাস্থলে যান এবং মিমাংসা করার উভয় পক্ষকে ডেকে থানায় নেয়।

জমির মালিক নাজিমউদ্দিন হালসানার ওয়ারিশগন বলেন, ৬০-৬৫ বছর ধরে ৩৮ শতক তারা ভোগ করে আসছেন। জমি এখান আমাদের বসতভিটা। এই জমি ভূলবসতঃ মৃত আজিজুল হকের নামে রেকর্ড হয়ে যায়। যা আমরা অনেক দিন পর তা জানতে পারলাম। তিনি আরো বলেন- এই জমি নিয়ে কোর্টে কেস চলছে। যার এসএ দাগ নং ১৮১, আরএ-২৪৫, খতিয়ান নং ৩১। যার দেওয়ানী কেস নং ১০৯/২০১৪।


এ ক্যটাগরির আরো খবর..