মেহের আমজাদ, মেহেরপুর (২২-০৫- ১৭): পূর্ণাঙ্গ উৎসব ভাতা, নন-এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এমপিও প্রদান এবং শিক্ষা ব্যবস্থা জাতিয়করন,পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ ৫দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ।
সোমবার সকাল ১১ টার সময় মেহেরপুর প্রেস ক্লাবের সামনে মানবন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান টিপু।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিগান, মেহেরপুর পৌর ড্রিগী কলেজের অধ্যক্ষ একরামুল আজীম, আর.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম, প্রধান শিক্ষক মিয়ারুল ইসলামসহ জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন অবিলম্বে তাদের দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচীর ঘোষনা দেওয়া হবে। পরে তাদের দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় । স্মারকলিপি গ্রহন করেন জেলা প্রশাসক পরিমল সিহং ।